অপরাধ করে কেই পার পাবে না
- আপডেট টাইম : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / 135
৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন অপরাধী পার পাবেনা। অপরাধী কোন দলের সে বিবেচনা করা হবে না। অপরাধী যতো বড় নেতাই হোক না কেন অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। অপরাধ করে কেই পার পাবে না।
শনিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা পরিষদ সম্প্রসারন কমপ্লেক্স ভবন, অডিটরিয়াম হল উদ্বোধন শেষে নতুন অডিটরিয়াম ভবনে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরো বলেন,বর্তমান সরকার শুধু উন্নয়নের কথা চিন্তা করে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটা দেশবাসী দেখেছে।
উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন,সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম,সুচিন্তা ফাইন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা কে খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ আমিনূল ইসলাম আমিন,অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।
উপজেলা মৎস্য অফিসার এসএম শাহাজান সিরাজের সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান মশিউর রহমান খান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু প্রমুখ।
এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পোনা এমএ খালেক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন ও মসজিদ ও মন্দিরের চেক বিতরণ করেন।


















