বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / 126

৭১: করোনাভাইরাসে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল। এয়ার বাবল চুক্তির অধীনে তিন মাস এ ফ্লাইট চলবে। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।

এয়ার বাবল চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩টি এয়ারলাইন্স ভারতে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। আর ভারত থেকে ৫টি এয়ারলাইন্স সপ্তাহে ২৮টি ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করবে। সপ্তাহে ৫ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবেন। একইভাবে সমান সংখ্যক যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ভারত যাবে। ভারত থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে।

Tag :

শেয়ার করুন

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল।

আপডেট টাইম : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০