বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যবোধ, সংস্কৃতি, সম্প্রীতির প্রতি কতটা যত্নবান।
- আপডেট টাইম : ০৭:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / 110
৭১: শারদীয় দূর্গোৎসব-২০২০ এর মহা অষ্টমীর দিনে শারদ শুভেচ্ছা জানাতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গেলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সনাতন কল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দূর্গোৎসব-২০২০ দেখতে ও শুভেচ্ছা জানাতে কৃষিবিদ ইনস্টিটিউশনে যান তিনি।
মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশি, আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র। আমরা জানি যে, বাংলাদেশ তার সংস্কৃতিতে দীপ্তিমান একটি অনন্য দেশ। যেমনটি দেখা যায়, বাংলাদেশে প্রায় ৩০ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এতে বোঝা যায় যে, বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যবোধ, সংস্কৃতি, সম্প্রীতির প্রতি কতটা যত্নবান।
তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অতীতে যেমন বন্ধুত্বপূর্ণ ছিল, এখনও তেমনটি বিদ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তৎকালীন ভারত সরকারের সুসম্পর্ক ছিল। আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বর্তমান ভারত সরকার নরেন্দ্র মোদি’র সুসম্পর্ক রয়েছে। আমি আশা করি, বাংলাদেশের সাথে ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহমান থাকবে।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।





















