সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতির কোলে উঠে ভোট কেন্দ্রে দাদি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / 140

৭১: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোঁখে পরার মত। দুপুরের দিকে দেওলী গ্রামের মৃত মো.আব্দুল করিমের স্ত্রী ৯০ ঊর্ধ্ব ছবুরা খাতুন অসুস্থ্য শরীরে নাতির কোলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন।

তিনি ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, শেষ বয়সে শখ ও ইচ্ছা করেই ভোট দিতে আইছি। ভালভাবে আমার ভোট আমিই দিতে পেরে ভালো লাগছে।

আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ ও গনণা শেষে মো. তারিকুল ইসলাম কে তালা প্রতিকী ৬৩৬ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিপন হোসেন- ফুটবল প্রতিকী ৬১২ ভোট পান। জয়মন্টপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. ইদ্রিস আলী গত ৩০ এপ্রিল মারা গেলে সদস্য পদটি শুন্য ঘোষণা করা হয়।

Tag :

শেয়ার করুন

নাতির কোলে উঠে ভোট কেন্দ্রে দাদি

আপডেট টাইম : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০