মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা উপলক্ষে আর্থিক অনুদান ও উপহার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / 125

৭১: সনাতন ধর্মাবলম্বী চলচ্চিত্র শিল্পীদের পূজা উপলক্ষে আর্থিক অনুদান ও উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটালো চলচ্চিত্র শিল্পী সমিতি।

গতকাল বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতিতে হিন্দু ধর্ম অনুসরণকারী শিল্পীদের মধ্যে নগদ টাকা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-শিল্পী সমিতির সহ-সভাপতি রুবেল, মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনিবার্হী সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলেক জান্ডার বো, মারুফ আকিব।

জায়েদ খান বলেন, ঈদে শিল্পীদের ঈদ উপহার দিয়েছি, এবার পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের উপহার দিয়েছি। এটা শিল্পীদের জন্য সম্মানের।

তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই এই উপহার। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি শিল্পীদের ঈদে উপহার দিয়েছে। এছাড়া করোনাকালে বেশ কয়েকবার অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করছে শিল্পী সমিতি।

Tag :

শেয়ার করুন

পূজা উপলক্ষে আর্থিক অনুদান ও উপহার

আপডেট টাইম : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০