শাহজাদপুরে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার
- আপডেট টাইম : ০৬:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 127
৭১: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া বাধের পাশের সামাদ খাঁ’র বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার হয়।
পরে সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়ের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাছের সাথে জড়িয়ে থাকা অজগর সাপটি স্থানীরা দেখতে পায়। নিজেদের নিরাপত্তার জন্য তারা তাৎক্ষনিক শাহজাদপুর থানার এস এই মেহেদিকে অবগত করেন। মুহূর্তেই বিষয়টি জানতে পারেন জেলার ফেসবুক আইকন ও দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।
তিনি দ্রুত সময়ে ঘটনার স্থানে চলে আসেন এবং অজগর সাপটি উদ্ধার করেন। উদ্ধার করার পর সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়ের কাছে অজগর সাপটি হস্তান্তর করেন মামুন বিশ্বাস।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে অজগর সাপটি উদ্ধারের জন্য রওনা দেই। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এর সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানাই। পরে দুপুরের দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি।

















