বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নোগ্রাফির মতো কিছু আপ করলেই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 112

- ফাইল ছবি

৭১: সোশ্যাল মিডিয়া ও বিনোদন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির মতো কনটেন্ট আপ করার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতি, সমাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক যে সমস্ত কনটেন্ট আপ করা হয়, সেগুলো এই ব্যাধিকে (ধর্ষণ) ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। তাই সেগুলোর বিষয়েও আমরা কঠোর ব্যবস্থা নেব।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখা নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কি এটা পছন্দ করেনি? বিএনপি যে বক্তব্য রেখেছে এতে প্রশ্ন দেখা দেয় এই আইন সংশোধন বিএনপির পছন্দ হয়নি।

তিনি বলেন, সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে। কারণ, আপনারা জানেন বাংলাদেশে এক সময় এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল। যখন কঠোর শাস্তির বিধান রেখে আইন হলো তখন কিন্তু এসিড নিক্ষেপ কমে গেছে। এখন প্রায় এসিড নিক্ষেপের ঘটনা ঘটেই না। একইভাবে আমি মনে করি, সর্বোচ্চ শাস্তির বিধান রাখায় ধর্ষণের মতো অপরাধও অনেক কমে যাবে।

শুধু আইন সংশোধন নয়, ধর্ষণের বিচার যাতে দ্রুত হয় সেটার ওপরও সরকার গুরুত্বারোপ করছে বলে জানান তথ্যমন্ত্রী।

Tag :

শেয়ার করুন

পর্নোগ্রাফির মতো কিছু আপ করলেই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০