বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের শিকাররা ধর্ষকের সম্পদ পাবেন : মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 103

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

৭১: ধর্ষণের শিকার ব্যক্তি দণ্ডিত ধর্ষকের সম্পদ পাওয়ার বিষয়ে আইনে বিধান আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভার্চুয়াল এ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

এর আগে সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখানে (আইনে) ক্ষতিপূরণের বিষয়ও রয়েছে, বিচারকরা যেন সেদিকে নজর দেন। ১৫ ধারায় অর্থদণ্ডের বিষয়ে বলা আছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি দণ্ডিত ব্যক্তির থেকে বা তার বিদ্যমান সম্পদ থেকে এ সম্পদ পাবেন।

ধর্ষণের মামলা কত দিনের মধ্যে সমাপ্ত করতে হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ১৮০ দিনের মধ্যে সম্পন্নের সিদ্ধান্ত আছে। তদন্ত এবং বিচার পদ্ধতিসহ সবকিছুই এর মধ্যে উল্লেখ রয়েছে। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে।

এই সংশোধনীর ফলে মৃত্যুদণ্ডের বিষয়ে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, এর ফলে একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে সাধারণ মানুষের মধ্যে। যারা এই ধরনের অপরাধ করার জন্য চিন্তা করবে তারা অন্তত মৃত্যুদণ্ডের আদেশের কথা ভাববে। এতে একটু হলেও মনে ভয় আসবে।

Tag :

শেয়ার করুন

ধর্ষণের শিকাররা ধর্ষকের সম্পদ পাবেন : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০