দেশের প্রথম নারী চিকিৎসক ব্রি. জেনারেল নাজমা বেগম
- আপডেট টাইম : ০৬:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / 103
৭১: বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন কর্নেল নাজমা বেগম। তিনিই প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দু’বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন নাজমা বেগম। পাশাপাশি দু’বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্বও পালন করেন নাজমা।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালে তিনি দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।
তিনি ২০১৬ এবং ২০১৯ সালে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন।






















