বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যায়ের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না: আইজিপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 102

৭১: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো।

তিনি আরো বলেন, সাম্প্রতিককালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন। এখন একটি স্কুলের বাচ্চা তার রাজনৈতিক অধিকার সম্পর্কে অনেক অনেক সচেতন। কারণ আমাদের শিক্ষা বিস্তার লাভ করেছে। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়ন হয়েছে। যে কারণে আমরা দেখি একটি স্কুলে যাওয়া বাচ্চা তার রাজনৈতিক, মানবাধিকার ও নিজস্ব অধিকার সম্পর্কে অনেক সচেতন।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), ‌বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র‍্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি, বিপিএম), গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া ‌উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ‌উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

শেয়ার করুন

অন্যায়ের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না: আইজিপি

আপডেট টাইম : ০৬:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০