মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৭

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 146

৭১: চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশের একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে পুলিশকে জানানোর পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বশাক জানান।

পুলিশের এক কমর্কর্তা জানান, ওই তরুণী রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নগরীতে এসেছিলেন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। চকবাজার যাওয়ার পথে সিঅ্যান্ডবি রাস্তার মাথা এলাকা থেকে তাকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয়।

Tag :

শেয়ার করুন

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৭

আপডেট টাইম : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০