মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অপকর্ম রাজনৈতিক রঙ দিয়ে আড়াল করতে চায় না সরকার’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 120

৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের যেকোনও অপকর্ম রাজনৈতিক রঙ দিয়ে আড়াল করতে চায় না সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত।

তিনি বলেন,  বিএনপির আন্দোলন শুধু মুখে আর পত্রিকার পাতায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে। তাদের মুখে স্বাধীনতা, আন্দোলনের কথা শুনলে জনগণ হাসে

তিনি বলেন, বিএনপি দেশে-বিদেশে যেখানেই সরকারবিরোধী ষড়যন্ত্র করুক না কেন, সে সম্পর্কে সরকার সজাগ। ষড়যন্ত্র করে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

Tag :

শেয়ার করুন

‘অপকর্ম রাজনৈতিক রঙ দিয়ে আড়াল করতে চায় না সরকার’

আপডেট টাইম : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০