বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড; যা বললেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 85

৭১: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে এবার মৃত্যুদণ্ড করার বিষয়টি ভাবছে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৭ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি ওঠেছে ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন নিজের জন্য নয়, আইন সবসময় মানুষের জন্য।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সামনে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে বিবস্ত্র করে নির্যাতন এবং হঠাৎ করে সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় এর শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছে বিভিন্ন স্তরের জনগণ।

Tag :

শেয়ার করুন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড; যা বললেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০