শিরোনাম :
রাজশাহীতে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / 135
৭১: রাজশাহীর চারঘাট উপজেলায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার বড়বাড়ি বেলতলা এলাকায় এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- বড়বাড়ি বেলতলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে তুফান আলী (৪৫), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. আসাদুল (৩০) এবং রাওথা গ্রামের মোন্তাজ আলীর ছেলে সায়দার আলী (৪৮)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তিন মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ নিয়ে চারঘাট মডেল থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
Tag :













