সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভায়াগ্রা বিক্রি: চট্টগ্রামে এক ফার্মেসিকে জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 160

৭১: অনুমোদন ছাড়া যৌন উত্তেজক ও বিদেশি বিভিন্ন ওষুধ বিক্রির অপরাধে নগরীর হাজারী গলিতে এক ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান অভিযান চালিয়ে হাজারী গলির মেসার্স লুনা ফার্মেসিকে এ জরিমানা করেন। অভিযানে র‌্যাব ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো. আলী হাসান গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানটি তাদের আউটলেটে স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ বিক্রি করছিল না। কিন্তু গোডাউনে তল্লাশি করে সেখানে অনুমোদনহীন বিদেশি ওষুধ ও যৌন উত্তেজক ভায়াগ্রা পাওয়া যায়।

এসব অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির কথা স্বীকার করেন ফার্মেসি মালিক। প্রতিষ্ঠানটি থেকে ১৪৯ রকমের অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করা হয়েছে।   

অনুমোদন ছাড়া এসব ওষুধ বিক্রি করায় ড্রাগস আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

ভায়াগ্রা বিক্রি: চট্টগ্রামে এক ফার্মেসিকে জরিমানা

আপডেট টাইম : ০৩:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০