সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / 155
নিউজ লাইট ৭১: অধিনায়ক মাশরাফি মুর্তজার শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং এ নেমে বাংলাদেশ ক্রিকেটের শুরু বেশ জমে উঠেছে। লিটন দাস আর তামিম ইকবালের ব্যাটে ১০০ রানে পৌঁছল বাংলাদেশ।

দুই ব্যাটসম্যান একসঙ্গে জ্বলে উঠলেন জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে। শুধু তাই নয়, হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন লিটন দাসও। আগের ম্যাচে ১৫৮ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা ওপেনার ১৩তম ফিফটি করেছেন ৬০টি বল খেলে। একই সঙ্গে এ সিরিজে প্রথমবার উদ্বোধনী জুটির সেঞ্চুরি হলো। ৩০ ওভার ২ বল খেলে বাংলাদেশের স্কোর ১৫৫/০।

এদিকে, প্রথম দুই ওয়ানডে জিতে এরইমধ্যে সিরিজটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। যার ফলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অনেকটা নিয়মরক্ষার ম্যাচে। তবে জিম্বাবুয়ে চাইবে মান বাঁচাতে হার ঠেকাতে। আর বাংলাদেশ চাইবে স্কোর লাইন ৩-০ করতে।

এই ম্যাচটা শুধু জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার জন্য নয়, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিদায়ী অর্ঘ্য দেওয়ার জন্যও। এই ম্যাচ দিয়েই যে শেষ হচ্ছে টাইগারদের আরেকটা অধ্যায়।

অন্যদিকে, আসন্ন পাকিস্তান সফরের কথা মাথায় রেখে একাদশে চার পরিবর্তন এনে আজ মাঠে নামছে টাইগাররা। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। এছাড়া মুশফিককে বসিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈমের।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:
তিনাশে কামুনহুকামুয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল মুম্বা ও চার্ল্টন শুমা।।
Tag :

শেয়ার করুন

দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০