ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে সিসিটিভি বসিয়ে মাদকের কারবার, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে বসতবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে মাদক বিক্রির অভিযোগে দুই নারী কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত শনিবার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বিষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাঁদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার আয়নাল হকের স্ত্রী সকেরা আক্তার মিম (৩০) এবং রনি আহমেদ আরিফ রব্বানীর স্ত্রী রশিদা খাতুন (৩২)। তবে সিসিটিভি ফুটেজে অভিযান পরিচালনকারী দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান দুই শীর্ষ মাদক কারবারি আয়নাল ও রনি।

গ্রেপ্তার সকেরা আক্তার মিম জানান, চুরির ভয় এবং নিরাপত্তার স্বার্থেই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শামসুল আলম জানান, ডিএনসির উপপরিদর্শক শামীমা আক্তারের নেতৃত্বে ওই মহল্লার দুটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার দুই নারী এবং তাঁদের পলাতক স্বামীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়িতে সিসিটিভি বসিয়ে মাদকের কারবার, গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০১:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬