ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

ভারতের স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের দ্বিপক্ষীয় সমঝোতার পর টানা পাঁচ দিন ধরে বন্ধ থাকা হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ভারতের বালুরঘাটে জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।

এর আগে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বালুরঘাট পরিদর্শনে এলে ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা তাঁদের কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন। এর ফলে পূর্বের নিয়ম অনুসরণ করেই হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আনা-নেওয়ার কাজ আবার শুরু হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট টাইম : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬