শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘পাবলিক’ রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 9

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার (৫ জুন) এক বার্তার মাধ্যমে দূতাবাস এই নতুন নির্দেশনার কথা জানায়।

বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অনভিবাসী ভিসা আবেদনকারীদের এই নিয়ম মেনে চলতে হবে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে— এ-৩, সি-৩ (গৃহকর্মী), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসা।

দূতাবাস স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজতর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো এমনভাবে সেট করতে হবে যাতে তা সবার জন্য উন্মুক্ত থাকে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘পাবলিক’ রাখার নির্দেশ

আপডেট টাইম : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬