সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 16

প্রতীকী ছবি

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মরদেহের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান গণমাধ্যমকে বলেন, আজ রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তারা পুলিশে খবর দেন।

এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬