মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যা দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টির দেখা মিলতে পারে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আওতা আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির প্রভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বৃষ্টির আভাস

আপডেট টাইম : ০১:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬