সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 28

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, ফলে ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

গতকাল মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।এদিকে ঢাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি আরো জানায়, আকাশ পরিষ্কার থাকতে পারে।

পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি

আপডেট টাইম : ১২:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫