সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই কেজি হেরোইনসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. কেতাবুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাসায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।

কেতাবুল ইসলাম ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাংগা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল থেকে কেতাবুলকে বিশেষ নজরে রাখা হয়। আজ সকালে তার ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চলছে। এই হেরোইন সাধারণত সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশেপাশে সরবরাহ করা হতো। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আড়াই কেজি হেরোইনসহ যুবক আটক

আপডেট টাইম : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫