সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যাত্রীবাহী দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক দুটি স্থানে ২টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। দুর্বৃত্তরা আকাশ এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয়।

এ ছাড়াও, রাজধানীর গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বাড্ডা সড়কে যানজট বাড়তে থাকে। পরে পুলিশ এসে বাসগুলো সরিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানীতে যাত্রীবাহী দুই বাসে আগুন

আপডেট টাইম : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫