বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 74

ছবি : সংগৃহীত

রাজশাহীর চারঘাটে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শিশাতলার মোড়ে বানেশ্বর-বাঘা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাটের শলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (২৫), চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী তুহিন (২৩) ও একই এলাকার মানছুর রহমানের ছেলে মারুফ হোসেন (২২)। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে ৩ জন তাদের নিজ বাড়ি চামটা থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। শিশাতলা এলাকায় পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহত মরদেহ সড়ক থেকে পাশে নিয়ে আসে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে চারঘাট মডেল থানা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ৩ জনের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

আপডেট টাইম : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫