“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”
- আপডেট টাইম : ১২:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / 162
নিউজ লাইট ৭১: “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে জেলা পুলিশের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় জেলার গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজ, অডিটোরিয়ামে এই উন্মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোল্লা সোহেব আলী,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম,শরীয়তপুর, মোঃ গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, শিক্ষক ও শিক্ষার্থী।













