রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুল কেটে নারীর গলায় জুতার মালা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 33

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর উপর হামলা চালানো হয়েছে। তাকে রাস্তায় বের করে জুতার মালা পরানো ও চুল কাটা হয়, পাশাপাশি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

শনিবার (১১ অক্টোবর) রাতের ঘটনায় রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে ওই নারীকে স্থানীয় জনতা ‘অসামাজিক কাজের’ অভিযোগে শাস্তি দেয়। ঘটনার ভিডিও রোববার রাতের পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনসমক্ষে আসে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মাদক কারবারের অভিযোগ তোলা হয়। এর পর স্থানীয়রা বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। নারীকে ঘর থেকে বের করে রাস্তায় আনা হয় এবং তাকে হেনস্তা করা হয়। পরে তার গলায় জুতার মালা পরানো হয় এবং চুল কেটে দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহব্যবসা ও মাদক কারবার চালাচ্ছিলেন। বারবার সতর্ক করার পরও কার্যকলাপ অব্যাহত থাকায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গভীর রাতে বাড়িতে হামলা চালান। হামলায় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ‘অসামাজিক কাজের অভিযোগে ওই নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরে নারীকে রক্ষা করা হয়।’

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে। এ ঘটনায় নারীর পক্ষ থেকে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় ১০ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চুল কেটে নারীর গলায় জুতার মালা

আপডেট টাইম : ০১:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫