সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবী লক্ষ্মীর পূজা আগামীকাল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 69

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা মহা সমারোহে দেবী লক্ষ্মীর পূজা করবেন। উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মীর আরাধনা প্রতি বছর এই দিনে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ বাড়িতে আলপনা অঙ্কনসহ নানা আয়োজনে ব্যস্ত থাকবেন।

এবার লক্ষ্মীপূজার পূর্ণিমা তিথি শুরু হবে আগামীকাল সকাল ১১টা ২৪ মিনিটে এবং শেষ হবে রাত ৯টা ৩৩ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তদের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন। প্রচলিত বিশ্বাস মতে, দেবী লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না এবং সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়।

এই পূজা ‘কোজাগরী লক্ষ্মীপূজা’ নামেও পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ হলো ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুসারে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ দেশের অনেক মন্দিরে কাল লক্ষ্মীপূজা হবে। হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতেও লক্ষ্মীপূজার আয়োজন করে থাকেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেবী লক্ষ্মীর পূজা আগামীকাল

আপডেট টাইম : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫