সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 100

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীরা হলেন; তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মোঃ মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, কুদ্দুস আলীর ছেলে মিজান, ছাতিয়ানী গ্রামের এশার মন্ডলের ছেলে আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি এবং আলহাজ্ব নসির উদ্দিনের জামাতা আল মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর শনিবার গভীর রাতে চোরের দল সিধ কেটে ওই ছয়টি বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে যায়। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী মোঃ মুকুল জানান, “রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরে সিধ কাটা, আমার মোবাইল নেই। সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবক ঘোরাফেরা করছে। তাদেরই এ সকল কাজ মনে হচ্ছে।

এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল বলন, এখন পর্যন্ত থানায় এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তারপরেও ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হবে যাতে আর এ ধরণের ঘটনা না ঘটে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫