সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ আরেক শিশু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ো বাতাসে নৌকা ডুবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৩ জন নিখোঁজ হয়। পরে গতকাল রাতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আজ বুধবার (১ অক্টোবর) সকালে আরো এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে মা-ছেলে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ১ ছেলে। এর আগে, গতকাল রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার ৫ জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। 

তিনি আরও জানান, নৌকায় ১ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ঐ নৌকায় থাকা শিরিন (৪০) এর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তবে তার ছেলে মাসুম (৫) -কে এখনো খুঁজে পাওয়া যায়নি।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটে। এরমধ্যে গুলশাখালী এলাকায় নৌকাডুবির ঘটনায় এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো এক ছেলে নিখোঁজ রয়েছে। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ আরেক শিশু

আপডেট টাইম : ১২:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫