সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে দেশে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 29

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তাই দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বৃষ্টি নিয়ে দেশে দুঃসংবাদ

আপডেট টাইম : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫