শিরোনাম :
বৃক্ষ রোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 57
নওগাঁ’র মান্দায় পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ৪০ টি মেহগনি ও ২০ টি আম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপন শেষে ম্যানেজিং কমিটির সভাপতি মানবাধিকার কর্মী ডি, এম মালেক এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক পিয়ার বক্স, ম্যানেজিং কমিটির সদস্য আয়েন উদ্দিন ও জসিম মাষ্টার, স্থানীয় সমাজ সেবক এরশাদ আলী, ইমাজ উদ্দিন, ইয়াকুব উদ্দিন ও রফিকুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি ও কর্মচারীবৃন্দ।
আব্দুল মালেক/নিউজ লাইট ৭১
Tag :













