বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 35

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত পুরাতন লোহার রেল ব্রিজ, যেটি ‘কাঞ্চন ব্রিজ’ নামে পরিচিত, ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ব্রিজ থেকে ২০১৭ সাল থেকে প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। প্রতি কেজি ৫০ টাকার হিসাবে চুরি হওয়া লোহার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশের স্লিপার ও লোহার অংশ অনুপস্থিত। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায় এড়িয়ে একে অপরের দিকে দায়িত্ব চাপাচ্ছেন। 

সচেতন মহল বলছে, রেলওয়ের অবহেলার কারণে সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

এদিকে মঙ্গলবার ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা নতুন ব্রিজ থেকে চুরি হওয়া ১১টি রেললাইনের ইআরসি ক্লিপসহ নাহিদ ইসলাম (২০) নামের এক যুবককে দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানায় সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসান জানান, একজন চোরকে আটক করা হয়েছে। ২০১৭ সাল থেকে চলমান লোহা চুরির বিষয়ে তিনি আইওডাব্লিউ কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলেছেন। তবে সাইফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।

লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তা (ডি.ই.এন.) মো. শিপন বলেন, “আমি মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছি। একজন চোর ধরা পড়েছে, বিষয়টি জেনেছি। ২০১৭ সাল থেকে চলমান চুরির বিষয়ে আমি অবগত নই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রেলওয়ের পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি

আপডেট টাইম : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫