সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশত্যাগে নিষেধাজ্ঞা শিল্পা ও রাজ কুন্দ্রার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 40

ছবি: সংগৃহীত

প্রায় ৮১ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) এই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে।

ইওডব্লিউ সূত্র জানিয়েছে, ঋণখেলাপির অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করা হয়েছে, যাতে তারা দেশের বাইরে যেতে না পারেন। এই মামলার সঙ্গে জড়িত ভারতের জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের (এনসিএলটি) অডিটরকেও তলব করা হয়েছে।

মুম্বাইয়ের জুহু থানায় দায়ের করা একটি এফআইআর অনুযায়ী, লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক দীপক কোঠারি অভিযোগ করেছেন যে তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ ও শিল্পার কোম্পানি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ প্রায় ৬০.৪৮ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। তার দাবি, এই দম্পতি সেই অর্থ ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ব্যক্তিগত প্রয়োজনে আত্মসাৎ করেছেন।

এর আগেও এই দম্পতিকে অন্তত তিনবার তলব করা হয়েছিল। তখন তারা লন্ডনে থাকার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে তথ্য পাঠালে ইওডব্লিউ সেগুলোকে অসম্পূর্ণ ও অস্পষ্ট বলে জানায়। এরপরেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর করা হয়। এই দম্পতির বিরুদ্ধে এর আগেও একাধিকবার আর্থিক তছরুপ, কর ফাঁকি ও বিনিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছিল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশত্যাগে নিষেধাজ্ঞা শিল্পা ও রাজ কুন্দ্রার

আপডেট টাইম : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫