রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে আরও ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিশেষ উড়োজাহাজে করে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়।

পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এসবি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৮৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যে সব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে গেছেন, তাঁদেরকেই ফেরত পাঠানো হচ্ছে এবং ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগে থেকেই জানানো হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫