সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 32

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালানো হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর শুরু হয়।

সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায়।

জাতীয় পার্টির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

আপডেট টাইম : ০৭:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫