শিরোনাম :
দেশের পাঁচ বিভাগে টানা ভারি বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 56
আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকালে সংস্থাটি এই সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এই চার বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে।
অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :













