সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস থেকে ম্যানেজারের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 36

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই অফিসের ম্যানেজার হিসেবে কাজ করতেন।

নিহত ইমরানের স্বজনরা অভিযোগ করেছেন, অফিসের মালিকের ছেলে ইমরানকে হত্যা করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মালিকের ছেলেকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নিয়েছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাত থেকেই ইমরান নিখোঁজ ছিলেন। রোববার রাতে এক আত্মীয় তাদের ফোন দিয়ে মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছে যেতে বলেন এবং জানান যে ইমরানের মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ইমরানের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অফিস থেকে ম্যানেজারের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫