সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 39

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল বাবলু চন্দ্র রায় (৪০) আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত রয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত জানান, কনস্টেবল বাবুল চন্দ্র একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে আজ ভোরে বাসে করে যাত্রাবাড়ীর কুতুবদিয়া চেকপোস্ট এলাকার সামনে নামেন। এসময় কয়েকজন ছিনতাইকারী অতর্কিত হামলা করে তার বাম পায়ে ও হাতে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০৮:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫