সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের খালাস চেয়ে আপিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 37

ছবি: সংগৃহীত

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখ তার দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। মঙ্গলবার (১লা জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। আইনজীবী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে একই রায়ে অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের খালাস চেয়ে আপিল

আপডেট টাইম : ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫