সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০১:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 31

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে দুই কেজি গাঁজাসহ সোহাগ মাহমুদ (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার ভোররাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শওকত মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত থেকে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সোহাগ মাহমুদকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৫:০১:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫