সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 58

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আজাদ আলী (৫৫) নামের এক কসাইকে আটক করেছে পুলিশ।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলসীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাঁকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলসীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসেন। তাঁরা তাঁকে দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করেন। 

শুক্রবার (২৭জুন) সকালে মাংস বিক্রির জন্য কসাই আজাদ আলী এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। সাতটি জীবন্ত ঘোড়াকে থানায় আনা হয়। এ ছাড়া ঘোড়া জবাই করা কিছু মাংস ও মাংস প্রস্তুত করার যন্ত্রপাতি জব্দ করা হয়। 

পুলিশ জানায়, আজাদ আলী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে শুক্রবার (২৭ জুন) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি

আপডেট টাইম : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫