না.গঞ্জ রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল পিকআপ সহ
- আপডেট টাইম : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / 142
নিউজ লাইট ৭১: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল পিকআপসহ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে থেকে পিকআপসহ এ মালামাল উদ্ধার করা হয়। এসময় গাজীপুর জেলার টঙ্গী, ময়মনসিংহ ও রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার অহিদ বয়াতীর ছেলে নাজমুল হোসেন (২৫), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মুন্না (২২), একই এলাকার মালেকের ছেলে রাকিব (২৫), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার ঝাউপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে রনি খান (২৫), মাদারীপুর জেলার রাজাইর থানার শঙ্করদি এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান (২৫), লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব বওড়া এলাকার মৃত রোস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সুমন (২৫), নোয়াখালী জেলার সুধারাম থানার নামানদি এলাকার সৈয়দ আহমেদের ছেলে মানিক মিয়া (২০), ঝালকাঠি জেলার সদর থানার বংপুড়া এলাকার বিল্লাল তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (২৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গত রোববার নুরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী আন্তর্জাতিক শাহজাহাল বিমান বন্দর থেকে প্রাইভেটকার যোগে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়ি যাওয়ার পথে রূপগঞ্জ উপজেলার কালাদী পেট্রোল পাম্পের সামনে পৌছালে অজ্ঞাত একদল ডাকাত একটি পিকআপ ভ্যান প্রাইভেটকারটির গতিরোধ করে। এসময় ডাকাত দলের সদস্যরা নুরুল ইসলাম ও প্রাইভেটকারের চালকে অস্ত্রের মূখে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে কুয়েত থেকে আনা ২৭ কুয়েতি দিনার, দেশীয় নগদ ৭ হাজার টাকা, মোবাইল ফোন-স্বর্ণালংকার, কাপড় চোপড় ও ইলেকট্রনিক্স মালামালসহ ২ লাখ ৫০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসী নুরুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই একটি লিখিত অভিযোগ দেন।
পরে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে পিকআপ ভ্যানসহ লুটকৃত মালামাল উদ্ধার করেন। এসময় তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই ডাকাতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ময়মনসিংহ ও ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে বাকী ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়েছে।













