রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, মাদকাসক্ত যুবক আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 70

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রাশেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হান্নান মোল্ল্যার স্ত্রী।

পুলিশ জানায়, নয়ন মাতুব্বর একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে। রাতে পুলিশ পরিচয় দিয়ে দরজা খোলানোর পর ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আহত রাশেদা জানান, নয়ন পুলিশ পরিচয় দিয়ে তাকে দরজা খুলতে বাধ্য করে এবং পরে হামলা চালায়। তিনি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মাদকাসক্ত অবস্থায় নয়ন মাতুব্বর এ হামলা চালায় এবং তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম, মাদকাসক্ত যুবক আটক

আপডেট টাইম : ০৮:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫