শিরোনাম :
বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ , নিহত ৫
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 99
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলায় এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
নিউজ লাইট ৭১
Tag :













