সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 100

ছবি : সংগৃহীত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে এখন ২৫৭৬৬ দশমিক ৮০ মিলিয়ন বা ২৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৭৬৬ দশমিক ৮০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০৫০০ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত মাসের ২৭ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫৭৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০৫৬২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার

আপডেট টাইম : ১০:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫