সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামল পল্লী বস্তিতে আগুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 65

ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম আগুন লাগার সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরো দুটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এছাড়া কুর্মিটোলা ফায়ার স্টেশন ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শ্যামল পল্লী বস্তিতে আগুন

আপডেট টাইম : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫