সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে নতুন দরে বিক্রি হবে সোনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 66

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় আজ (রোববার) থেকে বিক্রি হবে নতুন দামে।

গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ থেকে নতুন দরে বিক্রি হবে সোনা

আপডেট টাইম : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫