সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা নার্সদের ওপর হামলায় আহত চার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 123

ছবি: সংগৃহীত

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে এ ঘটনা ঘটেছে। আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের অভিযোগ, বিএসসি নার্সরা তাদের ওপর এ হামলা চালিয়েছে।

আহতরা হলেন— লিমা রায়, রুহুল আমিন ও পায়েল হালদার। তারা বর্তমানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান করা এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউনে যান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেট তালা দিয়ে কমপ্লিট শাটডাউন আন্দোলন করতে থাকেন ডিপ্লোমা নার্সরা। সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষক এসে তাদেরকে তালা খুলে দিতে বলেন। অন্যথায় ক্যাম্পাসে পুলিশ ডাকা হবে বলে হুমকি দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তারা অভিযোগ করে বলেন, এরপর দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা চালায় বিএসসি নার্সরা। পিটিয়ে আহত করেন চারজনকে। একপর্যায়ে আন্দোলনরতরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।

এদিকে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি সম্পর্কে জানতে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষকরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলছেন। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডিপ্লোমা নার্সদের ওপর হামলায় আহত চার

আপডেট টাইম : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫