জীবনযাত্রার মান উন্নয়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট টাইম : ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 159
নিউজ লাইট ৭১: দেশ ও দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে দারিদ্র মুক্ত করতে তিনি বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন, যাতায়ত ব্যবস্থার জন্য সারাদেশের সড়কগুলোকে সংস্কার, মেরামতসহ নতুন নতুন রাস্তার কাজ করে যাচ্ছেন।
কথাগুলো বলেছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
দারিদ্র হ্রাসের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের পথে এগোচ্ছে উল্লেখ করে সাংসদ মাদানী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদা একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন, আর তা হল দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের দারিদ্র থেকে মুক্ত করা এবং দেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা।
তিনি বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার আমিবাড়ী ইউনিয়নে ব্রিজ, কালভার্ট, দলীয় কার্যালয় ও কয়েকটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আমিরাবাড়ী ইউনিয়নের নিম্নে উল্লিখিত কাজগুলো উদ্বোধন করেন, বানার ব্রিজ এলাকার মনির মাস্টারের বাড়ীর সড়ক, একই এলাকার ডোষের খালের ব্রীজ, ছনকান্দা কাশরাপোড়া কালবার্ট, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালবার্ট, কাশিগঞ্জ বাজার হতে হাসু মেম্বারের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা এইচ.বি.বি করণ, চহার খালের ব্রীজ, গুজিয়াম ১নং ওয়ার্ডে দলীয় কার্যালয়, আজিদ মড়লের বাড়ী হতে ওয়াজ উদ্দিন মাস্টারের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা এইচ.বি.বি করণের কাজগুলো উদ্বোধন করেন।
বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে সংসদ সদস্য রুহুল আমিন মাদানী বলেন, এ রাস্তা, সেতুগুলো ত্রিশালের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
ত্রিশালের উন্নয়নে জনগণকে সকল ধরনের সহযোগিতার আহবান জানিয়ে সাংসদ রুহুল আমিন মাদানী আরো বলেন, রাস্তাগুলো করে দিচ্ছে সরকার, সেগুলো জনগণকে দেখে রাখতে হবে। যেন কোন কারনে রাস্তাগুলো নষ্ট না হয়ে যায়।
ত্রিশালকে বাংলাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল করে নজির সৃষ্টি করা হবে উল্লেখ তিনি সকলকে উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান। দলীয় কার্যলয় উদ্বোধনকালে সংসদ সদস্য রুহুল আমিন মাদানী দলীয় নেতাকর্মীদেরকে তৃণমূল থেকে সংগঠনকে সু-সংগঠিত করার আহবান জানান। তিনি বলেন, উন্নয়নের কাজ দীর্ঘদিন পর শুরু হয়েছে, ইনশাল্লাহ তা অব্যাহত থাকবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে, পর্যায়ক্রমে সকল কাজগুলোই সম্পন্ন করা হবে।
এসময় সংসদ সদস্য রুহুল আমিন মাদানীর সফর সঙ্গী হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ, আবুল কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, আওয়ামীলীগনেতা ইকবাল হোসেন, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সংসদ সদস্য রুহুল আমিন মাদানীর ব্যক্তিগত সহকারী সোহেল রানা প্রমূখ।













